× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

মুক্তিযুদ্ধের’ সময়কার অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ,দক্ষিন সুরমা(সিলেট) প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে মর্টারশেলটি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, উদ্ধার করা মর্টারশেলটি থানায় নিয়ে আসা হয়েছে। এটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। তিনি আরো জানান, মর্টারশেলটি ৭১ সালের মুক্তিযুদ্ধের হতে পারে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। এটি পরীক্ষা করার জন্যে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আজ সকালে শেফু মিয়া নামের এক ব্যক্তি বিক্রির জন্য শাবি ক্যাম্পাসে নিয়ে এসেছিলো। এসময় শিক্ষার্থী মর্টারশেলসহ শেফু মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। শিফু মিয়া শিক্ষার্থীদের জানায়, সে মাটি শ্রমিক।

শনিবার বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দর এলাকায় মাটি কাটার সময় সে মর্টারশেলটি খুঁজে পায়। কেজি ধরে বিক্রির জন্য মর্টারশেলটি নিয়ে শাবি ক্যাম্পাসের ভেতর দিয়ে শহরে যাচ্ছিলো। পুলিশ মর্টারশেলটি উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য শেফু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।


এ ক্যটাগরির আরো খবর..