× Banner
সর্বশেষ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ

দৌলতপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ

admin
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ছাতার পাড়া গ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় ধর্ষিতার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের ৯/১(ক) ধারায় মামলা করেছেন। পরিবারের অভিযোগ মামলা হলেও পুলিশ অভিযুক্তদের ধরছে না।

দৌলতপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে পঞ্চম শ্রেণির ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে প্রতিবেশী মতিয়ার রহমানের ছেলে টনি, হামিদুল ইসলামের ছেলে ইলিয়াস ও তক্কেল আলীর ছেলে উজ্জল মেয়েটির সর্বনাশ করে। অচেতন অবস্থায় ধর্ষিতাকে ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরত্বে আরেকটি স্কুলের বারান্দায় ফেলে রেখে যায় তারা। পরের দিন সকালে (২৮ সেপ্টেম্বর) স্থানীয়দের দেওয়া সংবাদে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ধর্ষিতাকে উদ্ধার করে নিকটস্থ মিরপুর উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ২৯ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, ২৯ সেপ্টেম্বর বিকেলে দৌলতপুর থেকে অহত অবস্থায় ধর্ষিত স্কুলছাত্রীকে আনা হয়। তার প্রয়োজনীয় চিকিৎসাসহ ডাক্তারি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ২৮ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে ধর্ষিতার মা উপজেলার ছাতারপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাদীর দেওয়া অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের ৯/১(ক) ধারায় মামলাটি রুজু হয়েছে। মামলা নং ৩৪, তাং ২৮/০৯/২০১৫। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..