× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান

মুকসুদপুরে বাসের চাপায় ভ্যান চালক নিহত

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুন, ২০১৮

শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় লোকমান শেখ (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লোকমান উপজেলার হাকিমপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাসেরহাটে বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে ইঞ্জিনচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক লোকমান মারা যান। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে পাঠায় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 


এ ক্যটাগরির আরো খবর..