মীর হাজীরবাগ ইব্রাহিমা মহিলা মাদ্রাসা ও নূরানী জামে মসজিদের কাজের উদ্বোধন করলেন আলহাজ্ব আ.ন.ম. সাইফুল ইসলাম

শ্যামপুর, ঢাকা:  ঢাকার মীর হাজীরবাগ ইব্রাহিমা মহিলা মাদ্রাসা ও নূরানী জামে মসজিদের ৬তলা ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৮ নভেম্বর ২০১৭ ইং) এ কাজের উদ্বোধন করেন, অত্র মাদ্রাসা ও মসজিদের মোতাওয়াল্লী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আ.ন.ম. সাইফুল ইসলাম (বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ২য় যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক)।

এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসা ও মসজিদের উন্নয়নের উদ্যোগদাতা মোঃ শফিকুর রহমান (শফিক), মোঃ আলতাফ হোসেন, মোঃ আতাউর রহমান, নুরুল আমিন বাগমার, ডাবলু.এস.আই.এস (ডঝওঝ) স্কুলের চেয়ারম্যান জোবায়ের হোসেন, ফখরুল আলম বাবু, দেওয়ান মাহমুদ হাসান সৌরভ, শেখ আলী আহম্মেদ, মোঃ আবু তাহের, মোঃ ইব্রাহিম, মোঃ ফোরকান (ফোরন), মোঃ মিলন, মোঃ গিয়াস উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মসজিদের ইমাম, মোয়াজ্জেম, মুসল্লীগণ ও স্থানীয় মুরুব্বীগণ। এসময় তিনি (আলহাজ্ব আ.ন.ম. সাইফুল ইসলাম) অত্র মাদ্রাসা ও মসজিদের উন্নয়নের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি বলেন, অত্র মাদ্রাসা ও মসজিদের ১০ কাঠা জায়গা দান করেছেন, আমার গর্ভধারিনী ‘মা’ ও আমার একমাত্র মরহুমা ‘খালামনি’। তাঁদের জন্যও তিনি সকলের দোয়া কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।