× Banner
সর্বশেষ
সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস বেনাপোলে ২০০ অসহায় পরিবারের মাঝে সবুরের ঈদ উপহার বিতরণ

কূটনৈতিক প্রতিবেদক

মিয়ানমার এখন জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের পারিবারিক কোম্পানি

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
জেনারেল মিন অং হ্লাইংয়ের পারিবারিক কোম্পানি
Myanmar's military junta leader, General Min Aung Hlaing, speaks in a media broadcast in Naypyitaw, Myanmar February 8, 2021 in this still image taken from video. MRTV/Reuters TV via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. MYANMAR OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN MYANMAR. NO RESALES. NO ARCHIVES

মিয়ানমারের সেনাশাসক মিন অং হ্লাইং দেশটিকে পৃথিবীর নরকে পরিণত করেছেন। গত তিন বছরের শাসনামলে তিনি গড়েছেন সম্পদের পাহাড়। যেসব এলাকার জমির দাম আকাশচুম্বী, সেসব এলাকায় জমি নিজের নামে নিয়েছেন। ছেলেমেয়েসহ পরিবারের সদস্যরাও তার ক্ষমতাবলে পেয়েছেন আলাদিনের চেরাগ।

দেশের লাখ লাখ মানুষ যখন চরম দুর্ভোগে, তখন সেদিকে দৃষ্টি না দিয়ে মিন অং হ্লাইং ও তার দুই সন্তান সম্পদের পাহাড় গড়ায় ব্যস্ত। তার ছেলে অং পায়ে সোনে ও মেয়ে খিন থিরি থেট মন– দু’জনই চরম লোভী। তাদের লোভের মাত্রা দেশটির আগের যে কোনো স্বৈরশাসকের সন্তানদের চেয়ে বেশি। সাবেক স্বৈরশাসক থান শোয়ের কুখ্যাত নাতি না শ্বে থওয়ে অং স্কুলে যাওয়ার জন্য সামরিক হেলিকপ্টারে প্রতিদিন সিঙ্গাপুরে যেত। হ্লাইংয়ের দুই সন্তান তার চেয়েও বেশি সুবিধাভোগী।

সামরিক শাসকে হ্লাইংয়ের পারিবারিক ব্যবসা পরিচালিত হয় ছেলে অং পায়ে সোনের মাধ্যমে। কীভাবে বাবার ক্ষমতাকে ব্যবহার করে লাভবান হওয়া যায়, তা তিনি এক উচ্চাভিলাষী জেনারেলের মাধ্যমে শিখেছিলেন। সেই কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মিন নাইং। সামরিক নিয়ন্ত্রিত মিয়ানমার ইকোনমিক করপোরেশনের বাস্তবায়িত প্রকল্পগুলো দখল করতে তিনি অং পায়ে সোনকে তাঁর বাবার অবস্থান ব্যবহার করতে সহায়তা করেছেন। সামরিক সূত্র জানিয়েছে, ছেলেমেয়ে এখন ব্যক্তিগত ব্যবহারের জন্য সামরিক বিমানসহ রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তি ব্যবহার করছেন।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ২০২১ সালে উৎখাতের পর ক্ষমতা দখল করে মিন অং হ্লাইং দেশটিকে পরিণত করেছেন পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে। দেশের চরম খারাপ পরিস্থিতিতেও তিনি ও তার পরিবার লাভবান হতে লজ্জা পান না। জান্তাপ্রধানকে সামরিক পোশাকের এক সুবিধাবাদী ব্যবসায়ী বলে মনে করেন অনেকে।

একজন সেনা কর্মকর্তা বলেন, ‘একদিন আমাকে বলা হয়েছিল জান্তাপ্রধানের পরিবার আসছে, বিমানবন্দরে নিরাপত্তা দিতে হবে। কিন্তু বিমানে শুধু তার ছেলেমেয়ে ছিল। এতে আমি বেশ হতবাক হয়ে গিয়েছিলাম।’ এদিকে, অভ্যুত্থানের পরপরই যুক্তরাষ্ট্র জেনারেল হ্লাইংয়ের ছেলেমেয়ের মালিকানাধীন ছয়টি ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে চারটি ছিল ছেলের। বাকি দুটি মেয়ের। এমন কোনো খাত নেই যেখানে বাবার ক্ষমতা ব্যবহার করে এই দু’জন ব্যবসা করছেন না। এর মধ্যে টেলিকম, হোটেল, বাস টার্মিনাল, চলচ্চিত্রসহ আরও কত কী।

আরেক সেনা কর্মকর্তা জানান, তাদের একাধিক সহযোগী প্রতিষ্ঠানও রয়েছে। বারবার একই প্রতিষ্ঠান কাজ পেলে দুর্নীতি হয়েছে বলে প্রমাণিত হবে। এই ধারণা যাতে পরিষ্কার না হয়, সেজন্য একেকবার একেক কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়া হয়। এভাবে গোটা দেশের মানচিত্রের মালিকই এখন এই জান্তাপ্রধান ও তার পরিবার।

এদিকে, এখনও জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। গত বুধবার শুরু হওয়া লড়াইয়ে বাগো অঞ্চলে বৌদ্ধ সন্ন্যাসী, শিশুসহ অন্তত ১৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া এক অন্তঃসত্ত্বাসহ তিন বাস্তুচ্যুত নারী এবং ১০ বছরের কম বয়সী তিনজন শিশু চলতি সপ্তাহের শুরুতে কারেননি রাজ্যের শাদাও শহরে সেনাদের গুলিতে নিহত হয়েছেন। কারেনি আর্মি (কেএ) এ তথ্য জানায়। অন্যদিকে, ম্যাগওয়ে অঞ্চলের একটি গ্রামে দুই জান্তাবিরোধী যোদ্ধাকে জনসমক্ষে পুড়িয়ে হত্যা করা হয়েছে। প্রায় তিন মাস আগের এই ঘটনার ভিডিও গত মঙ্গলবার অনলাইনে ছড়িয়ে পড়ে। দু’জনকে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। এর জন্য জান্তা সেনা ও তাদের সহযোগীদের দায়ী করেছে স্থানীয় বিদ্রোহী গ্রুপ।


এ ক্যটাগরির আরো খবর..