× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

মিয়ানমারের সেনাদের ওপর নিষেধাজ্ঞা জো বাইডেন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

মিয়ানমারের অভ্যুত্থানের সঙ্গে জড়িত সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে একটি নির্বাহী আদেশ অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের সেনাবাহিনীর জন্য বিশাল অঙ্কের অনুদানও বন্ধ হতে যাচ্ছে। এ ছাড়া এই পদক্ষেপে মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যবসায়ের ওপর নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছে।

একই সঙ্গে বাইডেন প্রশাসন মিয়ানমারে শক্তিশালী রফতানি নিয়ন্ত্রণ আরোপের এবং মিয়ানমারের সরকারের উপকারে আসে এমন মার্কিন ‘সম্পদ’ স্থগিত করবে।

১০ ফেব্রুয়ারি বুধবার অভ্যুত্থান পরিবর্তন করে অন সান সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। অভ্যুত্থানের বিরুদ্ধে নেপিদোতে বিক্ষোভকারী এক নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা এল।

বাইডেন বলেন, আমি আবার মিয়ানমার সেনাদের আহ্বান করছি তারা যেন শিগগিরই গণতান্ত্রিক রাজনৈতিক নেতা এবং কর্মীদের মুক্তি দেয়।

তিনি আরও বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই দখলকৃত ক্ষমতা ত্যাগ করতে হবে এবং মিয়ানমার জনগণের গত ৮ নভেম্বরের নির্বাচনের রায়কে সম্মান জানাতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..