× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

মিস ইউনিভার্স এর ফাইনাল ২০শে ডিসেম্বর

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: দুনিয়ার চোখ জুড়ানো সব সুন্দরীরা ইতিমধ্যে হাজিরও হয়ে গেছেন সেখানে। এবার শুধু অপেক্ষা কে হবেন মিস ইউনিভার্স? এ প্রশ্নের উত্তর মিলবে ২০শে ডিসেম্বর। তার আগে প্রতিজন প্রতিযোগিই এ খেতাব জেতার স্বপ্ন দেখার অধিকার ও যোগ্যতা রাখেন।

এখন শুধু দিন গণনার পালা। আর হাতেগোনা ১১টি দিন পরেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসছে সুন্দরীদের সবচেয়ে বড় প্রতিযোগিতার আয়োজন মিস ইউনিভার্স। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা সেরা মোট ৮১ সেরা সুন্দরী এখানকার প্রতিযোগিতায় নিজের রূপ, গুণ, সৌন্দর্য্যরে প্রকাশ ঘটাবেন। তাদের মাঝে একজনের মাথায় উঠবে মিস ইউনিভার্সের কোটি টাকার টায়রা। আলোর ঝলকানিতে মেতে উঠবে লাস ভেগাসের প্লানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো।

বিশ্বের কোটি কোটি দর্শক টিভির পর্দায় অবলোকন করবেন সারা জাগানো এ প্রতিযোগিতা। আগামী ২০শে ডিসেম্বর এ প্রতিযোগিতাকে সামনে রেখে এরই মধ্যে লাস ভেগাসে জড়ো হয়েছেন বিশ্বের রূপ বিকিরণকারী যুবতী, তরুণীরা। তাদের পরণে মেঝে দিয়ে গড়িয়ে যাওয়া গাউন, পায়ে উঁচু জুতো। এরই মধ্যে এই ৮১ নারীর গ্রুপ ছবি তোলা হয়েছে একটি চার তারকা হোটেলে।

তার সঙ্গে যোগ দিয়েছেন গত বছরের মিস ইউনিভার্স কলম্বিয়ার পলিনা ভেগা। এর মধ্যে পেরুর মিস স্পোয়া সমবেত লোকজনের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে মারেন। এ সময় তিনি যে পোশাক পরেছেন তার উপরের দিকের অনেকটা অংশ ফাঁকা। সেখান দিয়ে শরীরের বেশির ভাগ অংশ দেখা যায়।

এ প্রতিযোগিতা আয়োজন হয়ে আসছে ৬৩ বছর ধরে। এতে দ্বিতীয়বারের মতো গত বছর মিস ইউনিভার্স হয়েছেন কলম্বিয়ার প্রতিযোগি। তিনি পলিনা ভেগা। তিনি বিজয়ী হওয়ার পর গত বছর তার দেশের মানুষ আনন্দে রাস্তায় বেরিয়ে আসেন। তারা নেচে গেয়ে অভিবাদন জানান ভেগাকে। আনন্দ উদযাপন করতে দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোজ এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..