× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মিসিসিপিতে হিলারি-ট্রাম্পের জয়

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প আরো এক ধাপ এগিয়ে গেলেন। মিসিসিপিতে নিজ নিজ দলের প্রার্থিতা নির্বাচন প্রক্রিয়ায় তারা দু’জনই জয় পেয়েছেন।

রিপাবলিকান দলে ট্রাম্প মূলত দুই ধাপ এগিয়ে গেছেন। তিনি মিসিসিপির পাশাপাশি মিশিগানেও জয় পেয়েছেন। আর ডেমোক্রেট দলে মিসিসিপিতে হিলারি জয় পেলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বি বার্নি স্যান্ডার্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মিশিগানে। এখানে স্যান্ডার্সের জয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি।

শেষ খবর পাওয়া পর্যন্ত মিসিসিপিতে ৮৩ শতাংশ ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন হিলারি। এ অঙ্গরাজ্যে ২৮ জন ডেলিগেটের ভোটও পেয়েছেন তিনি। আর স্যান্ডার্স এখানে ১৬ দশমিক ১ শতাংশ ভোট ও একজন ডেলিগেটের সমর্থন পেয়েছেন।

মিশিগানে এখনো ফল ঘোষিত না হলেও স্যান্ডার্সের জয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি। শেষ খবর পাওয়া পর্যন্ত স্যান্ডার্স এখানে ৫০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর হিলারি ৪৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে প্রতিযোগিতায় রয়েছেন।

এদিকে, রিপাবলিকান দলের দ্বৈরথে মিসিসিপিতে ৪৮ দশমিক ২ শতাংশ ভোট ও ২০ জন ডেলিগেটের সমর্থন পেয়ে বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৩৬ দশমিক ২ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন টেড ক্রুজ। আর ৮ দশমিক ৩ ও ৪ দশমিক ৯ শতাংশ ভোট নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন যথাক্রমে জন কাসিচ ও মার্কো রুবিও।

মিশিগানে ৩৭ দশমিক ১ শতাংশ ভোট ও ২১ ডেলিগেটের সমর্থন পেয়ে বিজয়ী হয়েছেন ট্রাম্প। ২৪ দশমিক ৭ শতাংশ ভোট ও ১২ ডেলিগেটের সমর্থন নিয়ে এ অঙ্গরাজ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেড ক্রুজ। আর ২৪ দশমিক ৩ ভোট ও ১৫ ডেলিগেটের সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন জন কাসিচ।

এদিকে, ইডাহো ও হাউয়াইয়েও রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইডাহোয় ৩৮ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন টেড ক্রুজ। ৩১ শতাংশ ভোট নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্রাম্প। আর ১৮ দশমিক ৫ শতাংশ ও ৭ দশমিক ৩ শতাংশ ভোট নিয়ে প্রতিযোগিতায় রয়েছেন যথাক্রমে মার্কো রুবি ও জন কাসিচ।


এ ক্যটাগরির আরো খবর..