× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

মায়ের সাথে অভিমান করে প্রাণ গেল কিশোরীর

admin
হালনাগাদ: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
মায়ের সাথে অভিমান করে প্রাণ গেল কিশোরীর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সাথে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে।  নিহত নাজমা আক্তার(১৪) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চোরাবালি গ্রামের রবি আলমের মেয়ে।

রোববার (২১ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে, গতকাল শনিবার রাত আটটা থেকে নয়টার মধ্যে নিজ শয়নকক্ষের সিলিং এর সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগি হয় নাজমা আক্তারের। এর জের ধরে রাত আটটা থেকে নয়টার দিকে নিজ শয়নকক্ষের সিলিং এর সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। কিশোরীর মা ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পেয়ে নামিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে আনলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  খবর পেয়ে রাত তিনটার দিকে চরজব্বর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..