কাদের মির্জার ৪ অনুসারী গ্রেফতার

কাদের মির্জার ৪ অনুসারী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিথি:  নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ৪ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।   গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মো.রাকিব (২১) বসুরহাট পৌরসভা এলাকার শুভ কুমার দাস (২০) আব্দুল হাই (৪৩) ও উপজেলার চরহাজারী ইউনিয়নের আব্দুল কাইয়ুম (৩৩)।  

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া,চরহাজারী ও বসুরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

রোববার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।   তিনি আরো জানান, বিভিন্ন সময়ে সরকারি কাজে পুলিশের সাথে খারাপ আচরণ ও গতকাল শনিবার উপজেলার হাজারী হাটে মারামারির ঘটনায় পুলিশ তাদের গ্রেফতার করে।
এসপি মো.শহীদুল ইসলাম ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।