মায়ানমারে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ বুধবার সকালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আদর্শ ফাউন্ডেশন এর উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন থেকে মায়ানমারের মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ অবিলম্বে এ হত্যা বন্ধ করার জোর দাবী জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের সাগর, ইয়াসিন আরাফাত পাভেল, জাহিদুল ইসলাম শুভ, কায়ছার, খালেদ মাহমুদ অন্তর প্রমুখ।

মানববন্ধনে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ এইড ও বিকেবি ক্লাবও অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।