পঞ্চগড়ে বেড়েছে দেশি গরুর চাহিদা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  ত্যাগের মহিমায় মুহ্যমান মুসলিম উম্মার সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহাকে সামনে রেখে পঞ্চগড়ের গরুর হাট জমে উঠেছে। বাজারে প্রচুর ভারতীয় গরু আসার পরও দেশি গরুর চাহিদা অনেক বেড়েছে। দেশিয় গরুর দাম তুলনামূলক ভাবে বেশি হওয়ার পরও বেচাকেনা জমে উঠেছে। স্বাভাবিক বাজার দরের তুলানায় এবার বাজারে প্রতিটি গরু ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় বিক্রেতারা সন্তুষ্ট হলেও ক্রেতারা পড়ছেন বিপাকে।

দেশের সর্ব উত্তরের ভারতীয় সীমান্তঘেঁষা পঞ্চগড়। এ জেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় গরু প্রবেশ করছে অনায়াসে। গত ঈদে যে গরু ২০ হাজার টাকায় কেনা হয়েছে, সেই গরু এবার ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে দেশি গরুর দাম ভালো পাওয়ায় স্থানীয় চাষি ও খামারিরা খুশি হলেও ক্রেতারা পড়েছেন বিপাকে। অনেকের সামর্থ্যনা থাকায় গরু না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন। এদিকে বোদা উপজেলাসহ জেলার কোথাও ইনজেকশন বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ না করায় জেলার বাইরের দালাল-বেপারিদের গরুর চাহিদা বেড়েছে।

এদিকে জেলার পাঁচ উপজেলাতেই গরুর হাটগুলো জমে উঠেছে। জেলার প্রধান হাটগুলোর মধ্যে রয়েছে সদরে রাজনগর, বোদায় নগরকুমারী, আটোয়ারীর ফকিরগঞ্জ, তেঁতুলিয়ায় শালবাহান, দেবিগঞ্জে চাকলা ও কালীগঞ্জহাট। সদরের রাজনগর হাট প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বসে। প্রতি হাটে এখানে ৭০০-৮০০ গরু কেনাবেচা হয় বলে হাটের ইজারাদার জানায়।

বোদা নগরকুমারি হাটে গরু কিনতে আসা রামিম ও রিয়াম দু’ভাই জানাল , গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক কম। অনেক দেশী গরু পাশাপাশি ভারতীয় গরু আমদানি হলেও গরুর মালিকরা বেশি দাম হাঁকাচ্ছেন। গতবারের তুলনায় প্রতিটি গরু ৫ থেকে ৭ হাজার টাকা কম দরে বিক্রর হচ্ছে। গরু বিক্রেতা মাহাবুব বলেন, গতবারের তুলনায় এবার একটু দাম কম। এবার গরু বিক্রি করে লাভ কমহবে। ভারতীয় গরু না আসলে আমাদের ব্যবসায় ভালো হতো। বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদে গরু বেচাকেনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।