× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মালবাহী ট্রেন ও রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Railway-trolley-collided-head-on.jpg

কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকায় আজ শুক্রবার বেলা দেড়টার দিকে এক মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। তবে মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে আছে।

মালবাহী ট্রেনটিতে মোট ২২টি বগি আছে। প্রতিটি বগি গমভর্তি ছিল। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুর যাচ্ছিল। ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান বলেন, কুষ্টিয়া স্টেশন থেকে ক্লিয়ারিং পাওয়ার পর তিনি ট্রেনটি নিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। ২০০ গজ যাওয়ার পর মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে তিনি দেখতে পান রেললাইনের ওপরে রেলের একটি ট্রলি দাঁড়ানো অবস্থায় আছে। কিন্তু ট্রেন থেকে ট্রলিটি মাত্র ৫০ গজ দূরে থাকার সময় তিনি তা দেখতে পেয়ে ব্রেক করেও ট্রেন থামাতে পারেননি।

মিলপাড়ার বাসিন্দা সুদীপ বাগচী বলেন, ‘আমি রেললাইনের পাশেই দাঁড়িয়ে ছিলাম। সংঘর্ষের সময় ট্রলিটি ট্রেনর নিচ দিয়ে পাঁচটি বগি পর্যন্ত চলে যায়। এরপর একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। পরে পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

কুষ্টিয়ার স্টেশন মাস্টার এম এ জামান বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে। তবে লাইন ২৪ ঘণ্টার আগে স্বাভাবিক করার সম্ভব হবে না। তিনি দাবি করেন, ট্রলির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এখানে ট্রেনের কোনো দায় নেই। এ লাইনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন যাতায়াত করে।


এ ক্যটাগরির আরো খবর..