মার্শিয়া বার্নিকাটের সঙ্গে কাদেরের বৈঠক

বিশেষ প্রতিবেদকঃ  সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ভারত সফর শেষে দেশে ফেরার কয়েকদিন পরে পরাশক্তি মার্কিন কূটনীতিকের সঙ্গে ওবায়দুল কাদেরের এই একান্ত বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের সঙ্গে কয়েক ঘন্টাব্যাপী বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকটি চলে। এদিকে ভারত সফরের পর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের সাথে ওবায়দুল কাদেরের এই বৈঠকটিতে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

এ ছাড়াও আগামী মে মাসের মধ্য সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেতে পারেন বলেও দলীয় সূত্রে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।