আজো সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

বিশেষ প্রতিবেদকঃ মহান মে দিবস উপলক্ষে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি মেলেনি। পরবর্তিতে সমাবেশের পরিবর্তে শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয় দলটি। শেষ পর্যন্ত সেটিরও অনুমতি দেয়নি পুলিশ। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা প্রথমে সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের অনুমতি দেয়নি। এরপর আমরা শোভাযাত্রা বের করার জন্য পুলিশ কমিশনার কাছে আবেদন করি। কিন্তু দুঃখের বিষয়- এমন এক দেশে বাস করি আন্তার্জাতিক শ্রমিক দিবসে শোভাযাত্রা করারও অনুমতি দেয়া হয়নি।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা শোভাযাত্রাও বের করতে পারব না। এনিয়ে আগামীকাল (মঙ্গলবার) বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান জানানো হবে বলেও জানান শ্রমিক দলের সভাপতি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।