× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

মানিকগঞ্জে দুই মন্দিরের ১৫ মূর্তি ভাঙচুর

admin
হালনাগাদ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শোলাই বাঙ্গালা গ্রামে দু’টি মন্দিরের ভেতরে থাকা ১৫টি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ আলামত সংগ্রহ করেছে। সিংগাইর থানার ওসি খন্দকার ঈমাম হোসেন এবং মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ রাজবংশী এ তথ্য জানান।
সন্তোষ রাজবংশী বলেন, ‘মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মন্দির প্রাঙ্গণে ভাঙচুর করা মূর্তিগুলো এলোমেলো পড়ে থাকতে দেখে মন্দির কমিটিকে খবর দেয়। পরে সিংগাইর থানা পুলিশের একটি ক্রাইমসিন দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।’

মন্দির কমিটির অন্যান্য সদস্যরা জানান, মন্দিরের দখলে থাকা খাস জমি নিয়ে বিরোধের জের ধরে মূর্তি ভাঙচুর করা হয়েছে।

সিংগাইর থানার ওসি খন্দকার ঈমাম হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..