× Banner
সর্বশেষ
শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

মানবতার দৃষ্টান্ত চেয়ারম্যান তুহিনের, পাইকগাছার জাফর কৃতিম পা পেয়ে স্বাভাবিক জীবনে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

ইমদাদুল হক, পাইকগাছা,খুলনাঃ সড়ক দুর্ঘটনায় পা হারানো পাইকগাছার জাফর মোড়ল (২২) প্লাস্টিকের কৃতিম পা পেয়ে স্বাভাবিক চলাচল শুরু করেছে। সে পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের আনসার মোড়লের ছেলে।

চলতি বছরের জানুয়ারি মাসে ইটের ভাটায় যাওয়ার সময় যশোরের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় তার একটি পা পিকআপের চাকায় পিষ্ট হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় কর্তব্যরত ডাক্তার তার ডান পা সম্পূর্ণ কেটে ফেলে। পঙ্গু অবস্থায় ভিক্ষাবৃত্তি শুরু করে। আগস্ট মাসে জাফর লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের কাছে ভিক্ষা চাইতে গেলে তিনি তার কাছে বিস্তারিত জানতে চান। এ সময় সে বলে সংসার চালাতে ভিক্ষাবৃতি ছাড়া তার বিকল্প কোন পথ নেই। সব কিছু জানার পর চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন তার একটি কৃতিম পা সংযোজনের সিদ্ধান্ত নিয়ে আবারো মানবেতর পরিচয় দেন।

চলতি মাসের প্রথম দিকে জাফরকে নিয়ে চেয়ারম্যান সাতক্ষীরার নলতা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রায় অর্ধলাখ টাকা ব্যয় করে প্লাস্টিকের একটি কৃতিম পা তৈরী করে তাকে লাগিয়ে দেয়। চেয়ারম্যান তুহিন বিগত দিনে উপজেলায় প্রায় ৫০জন প্রতিবন্ধীকে চলাচলের জন্য হুইল চেয়ার প্রদান করেন। সর্বশেষ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে তার পিতা-মাতা ও সন্তানের সামনে কৃতিম পা হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..