মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বদরুল হক ওরফে বাবুল (৫২) নামে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার ছাত্রীর বাবা বাচু মিয়া তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযুক্ত শিক্ষককে সোমবার গ্রেফতার করে।

গত ২৪ মার্চ উপজেলার উচাখিলা ইউনিয়নের রফিআর আলগী নারাটিয়া গ্রামের নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, গত ২৪ মার্চ মাদ্রাসাশিক্ষক বদরুল হক ওরফে বাবুল ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করে। এ বিষয়টি এলাকায় জানাজানির পর ছাত্রীর বাবা বাচু মিয়া তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোমবার ওই শিক্ষককে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন।

পুলিশ অভিযুক্ত শিক্ষককে সোমবার গ্রেফতার করে।

মামলার তদন্তকারী অফিসার এসআই সায়েদুর জানান, গ্রেফতার মাদ্রাসাশিক্ষককে সোমবার ময়মনসিংহের আদালতে পাঠানো হয়। এর পর আদালত তাকে জেলহাজতে পাঠান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।