× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর উত্তরখান থানা এলাকায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। ধর্ষণের পরীক্ষা করতে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

ঢামেক হাসপাতালে শিশুটির মা জানান, তিনি সন্তানসহ উত্তরখান এলাকায় থাকেন। শিশুটির বাবার সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে। ১৫ মাস আগে শেখ আয়নুল হক (৬৫) নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়।

ওই নারী আরো জানান, তিনি গতকাল দুপুরে বাসায় ছিলেন না। এ সময় বাসায় একা পেয়ে তাঁর স্বামী আয়নুল শিশুটিকে ধর্ষণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, শিশুটির মা নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। এই মামলায় আয়নুল হককে গ্রেপ্তার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..