ডাসার প্রতিনিধিঃ মাদারীপুর ডাসারে পরপর দুটি চুরির ঘটনায় সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে । উল্লেখ্য গত ১৩/০২/২০১৭ ইং তারিখে মোঃ শাহাদাত হিমেলের প্লাটিনা মটর সাইকেল শেখ হাসিনা উইমেন্স কলেজ গেট থেকে চুরি হয়। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এরই ধারাবাহিকতায় গতকাল সৈয়দ হাসান সাহেবের বাড়ি থেকে চুরি হয় তার হেলইডি ৪৮” ইন্চি রঙ্গির টেলিভিশন ।
গতকাল রাতে ডাসার থানা পুলিশ অভিজান চালিয়ে সন্দেহ ভাজন দুইজনকে আটক করে। তারা এখন ডাসার থানা পুলিশের হেবাজতে আছে। মোঃ হাসান(২৪) রাজবাড়ী ঝালকাঠি ও শাহাদাত (৩২) মাগুরা, বরিশাল।
এনিয়ে এলাকাবাসী জোরালো অভিযোগ করে ঠিকাদার শাহলম লস্কর এর বিরূদ্ধে। কেন তার বেয়াই মোঃ হাসানকে দিয়ে ভুক্তভোগির বাড়িতে কাজে পাঠিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, শাহলম লস্কর এর ছোট ভাই রূহুল লস্কর একাধিক মোবাইল চুরির ঘটনার সাথে পূর্বে জরিত ছিল। এনিয়ে যথাযথ বিচার না হওয়ায় দিনদিন তারা পার পেয়ে যাচ্ছে ।
তারা আরও বলেন যাহারা এই চুরির সাথে জরিত তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচার চাই । বভিষৎতে যেন এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটাতে পারে ।





