× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র সংঘর্ষে আহত ৮

Dutta
হালনাগাদ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
ভোট কেন্দ্র সংঘর্ষে আহত ৮

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণা নিয়ে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার রাস্তি ইউনিয়নের ৭ নম্বর ভোটকেন্দ্র (রাস্তি কমিউনিটি সেন্টার) ও ৮ নম্বর ভোটকেন্দ্র (পূর্ব রাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়) পাশাপাশি হওয়ায় দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেল্লাল মোল্লা (মোটরসাইকেল মার্কা) ও রুবেল বেপারীর (চশমা মার্কা) কর্মী-সমর্থকরা ওই কেন্দ্র দুটির ফলাফলের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। কিন্তু ফলাফল ঘোষণা হতে দেরি হওয়ায় উভয়পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা বিজয়ী স্লোগান দিতে থাকে। এ অবস্থায় পরে ফলাফল ঘোষণা করা হবে বলে উপজেলা চত্বরের দিকে রওনা দেন প্রিজাইডিং কর্মকর্তারা। এ সময় তাদের ওপর চড়াও হয় চেয়ারম্যান প্রার্থীদের লোকজন। পরে তাদের ভোটকেন্দ্রের ভেতর অবরুদ্ধ করে রাখে।

একপর্যায়ে তারা ব্যাপক হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর অন্তত ৮জন কর্মী-সমর্থক আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র‌্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে প্রশাসনের কারো বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয় রোববার।

বিজয়ীরা হলেন, ঝাউদি ইউনিয়ন পরিষদে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সিরাজুল ইসলাম আবুল হাওলাদার, দুধখালীতে মোটরসাইকেল প্রতীকে বিজয়ী হয়েছেন ফারুক খান, পেয়ারপুরে আনারস প্রতীকে মাহফুজুর রহমান লাবলু তালুকদার ,খোয়াজপুর ঘোড়া প্রতীকে জয়নুল আবেদীন মোল্লা ফারুক, ছিলারচরে আনারস প্রতীকে তৌফিক হোসেন আকন, শিড়খারা ইউনিয়নে টেবিল ফ্যান প্রতীকে মজিবুর রহমান হাওলাদার, বাহাদুরপুরে মোটরসাইকেল প্রতীকে সৈয়দ সাখাওয়াত হোসেন, পাঁচখোলা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে নাসির উদ্দিন মোল্লা টুকু, মস্তফাপুরে আনারস প্রতীকে সোহরাব হোসেন খান, ধুরাইল ইউনিয়নে হাবিবুর রহমান হাওলাদার আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া কালিকাপুর ইউনিয়নের ফায়েকুজ্জামান বাবুল ফকির মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন, কেন্দুয়া ইউনিয়ন চশমা প্রতীকে পরিষদে শাহ মোহাম্মদ রায়হান কবির, কুনিয়া ইউনিয়নে টেলিফোন প্রতীক নিয়ে অমিত কবির নির্বাচিত হয়েছে। রাস্তি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিল্লাল মোল্লা।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭১ জন, মেম্বার প্রার্থী ৩ শত ৫৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১ শত ২৭ জন প্রার্থী প্রতদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুর সদর উপজেলায় ১৪টি ইউনিয়নে ২ লাখ ২১ হাজার ৭’শ ৮৩ জন ভোটার ১৩১টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। যার ভেতরে নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৩’শ ২৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৪’শ ৫৯ জন।

এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে কাউকেই দলীয় মনোনয়ন প্রদান করেননি। তাই আওয়ামী লীগের দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..