মাদারীপুরে মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: জেলার সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হল রুমে মঙ্গলবার সকাল ১১টার দিকে  বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের  নিয়ে মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনামূলক সভা করেছে প্রেরণা সমাজকল্যান সংস্থা।

প্রেরণা সমাজকল্যাণ সংস্থার দ্বিতীয় কর্মসুচী মাদক- সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা করেছে জেলার সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের সচেতন করার লক্ষে। উক্ত সভায় বক্তারা সবাইকে সচেতন করা জন্য বলেন আমরা মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদ কোন কাজে সাথে কখনো জাড়াবো না আর কাউকে জাড়াতে দেব না। এবং মাদকাশাক্ত কেউ থাকলে তাদের চিকিৎসার জন্য পরার্মশ দেয়া হবে, সে বিষয়ে সহযোগীতা করার আশ্বাস দেন প্রেরণা সমাজকল্যান সংস্থা।

উক্ত সমাবেশে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মহাসিন সরদার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন মাদারীপুর জেলা তথ্য অফিসার দিপংকর বর, বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর যুবলীগের সভাপতি সাইফুর রহমান রুবেল খান, এসআই তৈয়াবুর রহমান, প্রেরণার সমাজকল্যান সংস্থার সভাপতি আবীর মাহমুদ ইমরান, প্রেরণার সমাজকল্যান সংস্থার সাধারন সম্পাদক কাজী মোঃ রুমান, ফারুক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।