মাদারীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর
বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও বিনা মূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে মাদারীপুরে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

“ডায়াবেটিসের উপর নজর দিন” এই শ্লোগানকে উপপাদ্য করে মাদারীপুর ডায়াবেটিস সমিতি সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবসে  বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে একটি বর্ন্যাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে মাদারীপুর ডায়বেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়। হাসপাতালে মাদারীপুর সমিতির সাধারন সম্পাদক সৈয়দ আবুল বাশার, মো. শাহাবদ্দিন হাং, সৈয়দ শাখাওয়াত হোসেন, বাবুল দাশ, সৈয়দ সেলিম, সালাউদ্দিন সালু, জুয়েল চৌধুরী, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, সরোয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রায় দুই শতাধীক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।