× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদারীপুরে পরকিয়ার জের ধরে গৃহবধু খুন, স্বামী পলাতক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া গ্রামে নাজমা বেগম (২৫) নামে এক গৃহবধুকে পরকিয়া প্রেমের জের ধরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নাজমার স্বামী পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া গ্রামের  সরোয়ারদী বেপারীর ছেলে সুজাত আলি বেপারীর সাথে একই এলাকা বেল্লাল কাজীর মেয়ে নাজমার সাথে বিয়ে হয়। সম্প্রতি সুজাত একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এই বিষয় নিয়ে স্বামী -স্ত্রীর কলহ চলছিল। এই ঘটনার জের ধরেই বুধবার রাতে নাজমাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

নাজমার মা আকলিমা বেগম বলেন,আমার মেয়েকে খাবারের সাথে বিষয় প্রয়োগে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি, জিয়াউল মোর্শেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..