মাদারীপুরে টিসিবি’র গোডাউনে আগুনে মালামাল পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতির দাবি

মাদারীপুরে টিসিবি’র গোডাউনে আগুনে মালামাল পুড়ে ছাই, ১০ লাখ টাকা ক্ষতির দাবি

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে টিসিবির একটি গোডাউন। এতে মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা।

মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তার আগে গোডাউনে থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছে ফায়ার সার্ভিস।

এদিকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, দুদিন আগে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুদ করা হয়েছে। যা জনসাধারণের মধ্যে বিতরণ করার কথা ছিল। কিন্তু সব পুড়ে গেল। আগে জানলে একসঙ্গে ১০ লাখ টাকার পণ্য এখানে মজুদ করতাম না।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এতে পাশে থাকা পাটের গোডাউন অল্পের জন্য রক্ষা পেয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার বিষয়টি নাশকতা না স্বাভাবিক ঘটনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।