× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

অ আ আবীর আকাশ, জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে ভাড়াটিয়া কর্তৃক জমি জবরদখলের চেষ্টা!

Dutta
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
luxmipur

লক্ষ্মীপুরে ভাড়াটে কর্তৃক নিজ মালিকীয় নিষ্কন্টক জমি জবর দখল করে নেয়ার পাঁয়তারা করছে ভাড়াটিয়া মোরশেদ কামাল ও সাইফুল ইসলাম। এতে জমির প্রকৃত মালিকরা বাধা দিলে উল্টো মামলা হামলা করে হয়রাণী করছে বলে সংবাদ সম্মেল করে ভুক্তভোগীরা বলেন। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট নামক স্থানে।
স্থানীয় একটি পত্রিকার অফিসে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন জমির প্রকৃত মালিক আবু তাহের, তোফায়েল আহমেদ, খোরশেদ আলম ও শফিকুল ইসলাম রাজু। তোফায়েল আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন- ‘আমাদের পৈতৃকসূত্রে মালিক ২২৫ ও ২২৬ দাগে মোট সাড়ে ১৫ শতাংশ জমি ও ঘর মাসিক ৫ হাজার টাকা করে ২০১৩ সালে ভাড়া দিয়েছি ১০ বছর মেয়াদে। ভাড়া চুক্তিপত্রও আছে।  গত নয় মাস আগে ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হলেও মোরশেদ কামালরা আমাদের জমি দখল ছাড়ছে না।  তারা আমাদের সম্পত্তি জোর করে দখলে রাখছে।
এতে আমরা বার বার ঘর ও জমি ছেড়ে দেয়ার জন্য চাপ দিলেও তারা কোনো কর্ণপাত করছে না। উপায়ন্তর না পেয়ে আমরা উকিল নোটিশ পাঠাই। এতেও সায় না দিলে থানায় শালিশ বৈঠকে বসি। সকল কাগজপত্র দেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাদের ঘর ও জমি ছেড়ে দেয়ার জন্য বলে। এতে তারা উপায়ন্তর না পেয়ে গতকাল শুক্রবার ঘরের কিছু আসভাবপত্র ভেঙে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।’
চোখের পানি মুচতে মুচতে বৃদ্ধ তোফায়েল আহমেদ আরও বলেন- ‘আমরা তাদের মিথ্যা মামলা ও লাগাতার হুমকি ধমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছি। যেকোনো সময় ভাড়াটিয়া মোরশেদ কামালরা আমাদের খুন গুমের মতো ঘটনা ঘটাতে পারে বলে আমরা আশংকা করছি।’
প্রকৃত জমি ও ঘর উদ্ধার করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন অসহায় বৃদ্ধ তোফায়েল আহমেদ ।


এ ক্যটাগরির আরো খবর..