× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ‘বাইগার পারের বাঙ্গালি’ নাটক মঞ্চায়ন

Dutta
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
jhinaidah

ঝিনাইদহে “বাইগার পারের বাঙ্গালি” নাটক মঞ্চায়িত হয়েছে। চলতি বছর দ্বিতীয় বারের মতো সফলভাবে শেষ হলো দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতির মেলবন্ধন।

এ উপলক্ষে শুক্রবার রাতে শহরের প্রান্তিক কনভেনশন হলে অংকুরের আয়োজনে থিয়েটার আড্ডা ও নাটক “বাইগার পারের বাঙ্গালি” নাটক মঞ্চায়িত হয়।

নাট্যকার রহিম আব্দুর রহিম, নির্দেশনায় ডঃ তাপস দাস, ভারতের পশ্চিমবঙ্গের পরিবেশনায় “এসো নাটক শিখি”। অংকুরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ফেটু জোয়াদ্দার, অধ্যক্ষ খোন্দকার হাফিজ ফারুক, অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তরিকুল ইসলাম পলাশ, ঝিনাইদহের নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল পারভেজ, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি তারেক হোসেন পল্লব, সাধারণ সম্পাদক বাবুল আকতার লাল্টু।

অংকুরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস’র সঞ্চালনায়। নাটকটি দর্শক মহলে ব্যপক প্রশংসা অর্জন করে।


এ ক্যটাগরির আরো খবর..