মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুর জেলার একমাত্র প্রতিবন্ধী বিদ্যালয়ে জেলা প্রানী সম্পদের উদ্যোগে গরিব ও দুস্থ অসহায় ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর ডিম ও প্রশিসেস এর আয়োজনে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।
জেলার প্রানী সম্পদ অধিদপ্তরের সেবা সপ্তাহ ২০১৮ এর উপলক্ষে স্কুল ফিটিং(ডিম খাওয়ানো) কর্মসূচী পালন উপলক্ষে বুধাবার দুপুরে প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় তিনশতাধিক ছাত্র-ছাত্রীদের ডিম খাওয়ানো হয়। এরপর একই স্থানে প্রশিসেস এর আয়োজনে গরবি ও দুস্থ ছাত্র-ছাত্রীদের শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা প্রানী সম্পদ অধিদপ্তরের জেলা কর্মকর্তা, ডা. মো. হুমায়ন কবির , সদর উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক, প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ডা.সেলিনা আকতার ও আকবর হোসেন হাওলাদার এবং প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরান এছাড়াও বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গন্য মান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।





