× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার ২ নং আসামী আলী’র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় দায়েকৃত মামলার ২ নং আসামী মোহাম্মদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, গতকাল বৃহস্পতিবার সকালে মোহম্মদ আলীকে মাগুরা সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে হাজির করা হয়। এ সময় আলী আদালতে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।এর আগে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম সাংবাদিক সম্মেলন করে একই দিন সকাল ১০ টায় শহরের মহিলা কলেজ সড়ক থেকে আলীকে গ্রেফতার করা হয় বলে জানান।

এ সময় আলীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।তবে আলীর আইনজীবি অ্যাড. শফিকুল ইলাম মোহন ও ভাই ফারুক হোসেন অভিযোগ করেন, বুধবার সকাল ১০ টায় আলী  আত্মসর্মপন করতে এলে জেলা জজ আদালতের প্রধান গেটের ভেতর থেকে ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এর আগে আলীর স্বাক্ষরিত আবেদন  আদালতে জমা দেওয়া হয়।তবে সে সময় ডিবি পুলিশের ওসি ইমাউল হক আলীকে আটকের বিষয়টি অস্বীকার করেছিলেন।আলীসহ এ পর্যন্ত মামলার ১৬ আসামীর মধ্যে মোহাম্মদ আলীসহ ১৩ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।  ৩ নং আসামী মেহেদী হাসান আজিবর ওরফে অজিবর শেখ গত ১৭ আগষ্ট রাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। এজাহারে নাম, ঠিকানা সংক্রান্ত ভুলের কারনে এক আসামীর নাম মামলা থেকে বাদ পড়েছে। বর্তমানে মুজিবর নামে মামলার একমাত্র আসামী পলাতক রয়েছে। পলাতক আসামী মুজিবর পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত আজিবর শেখের ভাই। এ ছাড়া আগে গ্রেফতারকৃত মামলার প্রধান আসামী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনকে ডিবি পুলিশ ৭   দিনের ও অন্য আসামীদের এক থেকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে দোয়াপাড় এলাকায় ক্ষমতাশীন দলের ছত্রছায়ায় থাকা কামরুল ভূইয়া ও মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মমিন ভূইয়া নামে একজন নিহত ও গর্ভের শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগমসহ এক গৃহবধূ। এ ঘটনায় নিহত মমিনের পুত্র রুবেল  (১৬ )জনকে আসামী করে মাগুরা সদর থানায় হত্যা ও বিস্ফোরক দব্য আইনে একটি মামলা দায়ের বরেন।


এ ক্যটাগরির আরো খবর..