× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

মাগুরা কুচিয়ামোড়া ইউপি’র নির্বাচনে আ‘লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

মাগুরা প্রতিনিধি ঃ  কোন অপ্রীতিকর ঘটনা   ছাড়াই  শনিবার ষষ্ঠ  ধাপে মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত জেলার একটি মাত্র ইউনিয়নের এ নির্বাচনে বেসরকারি ফলাফলে তিনি ৬ হাজার ৭১২ভোট পেয়ে  জয়ী হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত আলমগীর হোসেন তুষার পেয়েছেন ৫ হাজার ৯৮১ ভোট। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।

ইউনিয়নের ৯ টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিরামহীন ভাবে   বিকাল ৪ টা পর্যন্ত ভোটাররা সুষ্ঠু সুন্দর পরিবেশে  ভোট প্রদান করেন  । প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে  কাজ করেছে । প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ  ভোটারের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । তাছাড়া বয়স্ক নারী-পুরুষদের উপস্থিতি ছিল বেশ ।

এ নির্বাচনে কুচিয়ামোড়া ইউনিয়ন থেকে ৯ জন চেয়ারম্যান প্রার্থী , ৩৩ জন সাধারণ সদস্য , ১১ জন সাধারণ নারী সদস্য অংশ নেন ।


এ ক্যটাগরির আরো খবর..