× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ বোনের মর্মান্তিক মৃত্যু এবং আহত ২

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

 

মাগুরা প্রতিনিধি : মাগুরায় গতকাল রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহতরা হল জগদল গ্রামের সুধীর দাসের স্ত্রী মায়া দাস (৫৫) ও নড়াইলের খাড়েলা মির্জাপুর গ্রামের কালু বিশ্বাসের স্ত্রী দূর্গা বিশ্বাস (৫০)। আহতরা হচ্ছেন, জগদল গ্রামের সনাতন (১০) ও জগদল রুপাটি গ্রামের ভ্যানচালক সাদ্দাম (১৮)।
মাগুরা সদর থানার এসআই মিলন হোসেন জানান, দুপুর ১ টার দিকে মাগুরা-নড়াইল সড়কের সদরের জগদল বাজার এলাকা থেকে বিধবা ছোট বোন দূর্গা বিশ্বাস কে নিয়ে ইঞ্জিন চালিত ভ্যান যোগে বুনাগাতি এলাকায় যাচ্ছিলেন বড় বোন মায়া দাস ।

এ সময় বিপরীত দিক থেকে একটি ইটবাহী নসিমন ইঞ্জিন চালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই বোন দূর্গা ও মায়া বিশ্বাসের মৃত্যু হয় । এ সময় তাদের সাথে থাকা নাতি সনাতন বিশ্বাস (১০ ) ও অপর ভ্যান চালক সাদ্দাম (১৮ ) আহত হয় । তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..