× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মাগুরায় বৃষ্টির অভাবে আমের গুটি ঝরে যাচ্ছে

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

মাগুরা প্রতিনিধি : মাগুরায় এবার চলতি বছরে ৪ উপজেলায় আমের মুকুল আশাতীত ভাবে দেখা দিলেও পরিচর্যার অভাবে তা ঝরে গিয়ে ফলন বিপর্যয়ের আর্শকা দেখা দিয়েছে।

অনেক দিন যাবৎ বৃষ্টি না হওয়াতে আমের গুটি ঝরে যাচ্ছে। চৈত্রের তীব্র খরার শেষে বৈশাখের শুরুতে প্রতিটি আম গাছের মুকুল শুকিয়ে ঝরে যাচ্ছে। আমচাষীরা মনে করছেন, এখন যদি বৃষ্টি হয় তাহলে আমের গুটি অনেকটা শক্ত হবে। ফলে ফলন বিপর্যয় অনেকাংশে রোধ হবে।
জেলায় ৪ উপজেলায় মোট ১ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।এর মধ্যে মাগুরা সদরে ৪৫০ হেক্টর, শ্রীপুরে ৩২৫ হেক্টর আমের চাষ হয়েছে। যার হেক্টর প্রতি ২০ মেট্রিকটন আম উৎপাদন হবে বলে কৃষি মন্ত্রনালয় বিভাগের কর্মকর্তা মনে করছেন।

বেশ কয়েক বছর ধরে জেলার বিভিন্ন এলাকায় ব্যবসায় ভিত্তিতে আম চাষ শুরু হয়েছে। তবে আমের পরিচর্যার ব্যাপারে অভিজ্ঞতা না থাকায় মাগুরায় আম চাষীরা প্রতিবছরই ক্ষতির সম্মুখিন হচ্ছে। প্রতি মৌসুমে আম গাছের প্রতিটি শাখায় মুকুল ভরে যায় কিন্তু শেষ পর্যন্ত এ মুকুল থেকে পরিচর্যা জ্ঞান না থাকা এবং কৃষি বিভাগের এ ব্যাপারে কোন পরিকল্পনা না থাকায় কৃষকদের ভাগ্যে আমের ফলন জোটে না।

মাগুরা জেলার বিভিন্ন গ্রামে আমের বাগান গড়ে উঠেছে। বিশেষ করে মাগুরায় ফজলী, ল্যাংড়া , হিমসাগর, আম্রপালি, গোপাল ভোগ, বোম্বাই, তোষা প্রভৃতি জাতের আমের আবাদ হয়। জেলার শত্র“জিৎপুর, বিনোদপুর, কুচিয়ামোড়া, ইছাখাদা, হাজরাপুর, রাঘবদাইড়, খালিশপুর, আলাইপুর, হাজরাপুর, রাউতারা, কাশিনাথপুর, শ্রীকোল, কানুটিয়া, গ্রামে আমের বাগান গড়ে উঠেছে।

আম চাষীরা এবার আমের মুকুরের ব্যাপকতা দেখে উৎফুল্ল হয়ে নানান স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমের গুটি আসার আগেই মুকুল ঝরে পড়ায় তাদের আশা ভাটি পড়েছে।

তার পরও যে আমের গুটি ছিল তা অনাবৃষ্টির অভাবে ঝরে পড়ছে। এ ক্ষেত্রে মাগুরা জেলায় আমের চাষকে উৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ বিভাগকে তাদের উপর দেয়া সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করা উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেন


এ ক্যটাগরির আরো খবর..