মাগুরায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় আজ শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশন , নদী ও পল্লী প্রকৃতি , ভোসড, আর আর ডি , এস ডব্লিউ সি , সামাজিক উন্নয়ন সংস্থা  এ এনজিও ফাউন্ডেশন দিবসের আয়োজন করে । অনুষ্ঠানে রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রোস্তম আলী । সভায় অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম , জেলা জেলে অধিকার রক্ষা কমিটির আহবায়ক আব্দুর রউফ মাখন , নদী ও পল্লী প্রকৃতি নির্বাহী পরিচালক শফিকুর রহমান পিন্টু , রোভা ফাউন্ডেশনের প্রধান হিসাব রক্ষক কাজী মফিজুল ইসলাম ও সেইভ দ্য উইমেন এন্ড চ্ল্ডিডেন এর নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী প্রমুখ ।

সভায় প্রত্যেক বক্তা জেলা শহরে অবস্থিত বিভিন্ন স্বেচ্ছাসেবী এনজিও সংস্থার কার্যক্রম ও সমস্যা নিয়ে নানা সুপারিশ তুলে ধরা হয় । সভায় সঞ্চালক ছিলেন রোভা ফাউন্ডেশনের প্রোগাম অফিসার মঈন উদ্দিন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।