× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

সালথা প্রতিনিধি(আবু নাসের হুসাইন)

নগরকান্দায় জাকের পার্টির মিশন সভা ও ইফতার মাহফিল

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
জাকের পার্টির মিশন সভা ও ইফতার মাহফিল

বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় জাকের পার্টির মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নগরকান্দা উপজেলা সদরে এ মিশন সভার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।
নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে মিশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক প্রফেসর এমএ কুদ্দুছ শেখ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক।
 উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান টিটোর পরিচালনায় এসময় জেলা জাকের পার্টির  তথ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, উপজেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক আলমগীর হোসেন মল্লিক, জেলা ছাত্রফ্রন্ট নেতা সোহেল রানা, আবুল বাসার প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের দিক-নির্দেশনা মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে। জাকের পার্টির পতাকাতলে সবাইকে এক্যবদ্ধ থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..