মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রাই কিশোরীঃ  ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকাল ৬টায় রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শহীদদের প্রতি ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রী পরিষদের সদস্যগণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৬টা ১৫ মিনিটে স্মৃতি সৌধ ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে স্মৃতিসৌধের ভেতরে ও বাইরে তিন স্তরের নিরাপত্তা তৈরি করে আইন-শৃংঙ্খলা বাহিনী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।