নিয়মনীতির তোয়াক্কা না করে রাজধানীতে অনেকটা বেপরোয়া মোটরসাইকেল চালকরা।
নগরীর অধিকাংশ সড়কের ফুটপাতে মোটরসাইকেল চালানো যেন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে বিরক্ত পথচারী। শুধু তাই নয়, ফুটপাতে বাইক চলাচল করায় প্রায়ই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। এক্ষেত্রে আদালতের নির্দেশ উপেক্ষা করে বেড়ে চলেছে মোটরসাইকেল চালকদের অনিয়ম।
দেখা গেছে, পুলিশের সামনেই দ্রুত গতিতে চলে যাচ্ছেন মোটরসাইকেল চালকরা। তীব্র হর্ন দিয়ে দুরন্ত গতিতে ফুটপাতের ওপর দিয়েই চলাচল করছেন।



