মহাত্মা গান্ধী ছিলেন শান্তিকামী মানুষের পথপ্রদর্শক -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মহাত্মা গান্ধী ছিলেন শান্তিকামী মানুষের পথপ্রদর্শক -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মহাত্মা গান্ধী শুধু ভারতীয়দের নেতা ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর শান্তিকামী মানুষের পথপ্রদর্শক। বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতিসংঘ ঘোষিত বিশ্ব অহিংস দিবস- ২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ব্রিটিশদের জেল-জুলুম, অত্যাচার-নিপীড়ন, খুন, লুণ্ঠন, জবরদখল, ষড়যন্ত্র, অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে নিরলস লড়াইয়ে গান্ধীর অহিংসবাদই ছিল একমাত্র হাতিয়ার। মহাত্মা গান্ধী কখনোই তাঁর আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হননি । এজন্য যুদ্ধ না করেও ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল।

মন্ত্রী বলেন, অনেক অখ্যাত ও সহিংস নেতা নোবেল পুরস্কার পেলেও মহাত্মা গান্ধীর মতো অহিংস নেতাকে নোবেল পুরস্কার দেয়া হয়নি। এটা নোবেল কমিটি তথা পৃথিবীবাসীর জন্য লজ্জাজনক। বর্তমান সহিংস বিশ্বে মহাত্মা গান্ধীর মতো অহিংস নেতার বড়ই প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন।

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রফেসর কামরুল হাসান ও ওলামা লীগ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।