মহাখালীতে চালু হচ্ছে সবচেয়ে বড় করোনা হাসপাতাল

মহাখালীতে চালু হচ্ছে সবচেয়ে বড় করোনা হাসপাতাল

করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহৃত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালী মার্কেটকে করোনা রোগীদের চিকিৎসায় ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে চালু করা হচ্ছে। ১ হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ১০০টি আইসিইউ শয্যা এবং ১১২টি এইচডিইউ থাকবে। এটিই হবে করোনা চিকিৎসায় সবচেয়ে বড় হাসপাতাল।

সংশ্লিষ্টরা জানান, জরুরিভিত্তিতে ঢাকায় চলমান সরকারি ও বেসরকারি করোনা হাসপাতালের পাশাপাশি আরও ১০টি হাসপাতালকে যুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এর মধ্যে ডিএনসিসির মহাখালী কাঁচাবাজারের ১ লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাকা ভবনে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে এ হাসপাতাল।

এতদিন ছয় তলাবিশিষ্ট মার্কেটটি করোনা আইসোলেশন সেন্টার ও বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাব হিসাবে ব্যবহার করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি হাসপাতালে শয্যা ও আইসিইউসহ জরুরি সেবার ঘাটতি দেখা দেওয়ায় ভবনটিকে হাসপাতাল করার সিদ্ধান্ত নেয় সরকার। এখন করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হলেও আলাদাভাবে বিদেশগামীদের পরীক্ষার কার্যক্রম চলবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।