× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পি আই ডি

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা শীঘ্রই গেজেট আকারে প্রকাশিত হবে -ধর্ম উপদেষ্টা

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা খুব তাড়াতাড়ি গেজেট আকারে প্রকাশিত হবে। এর ফলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরির নিশ্চয়তা তৈরি হবে। কেউ সহজেই তাদেরকে চাকরিচ্যুত করতে পারবে না। তিনি খুতবার আগে ইসলামের আলোকে সামাজিক সমস্যাগুলো মুসল্লীদের মাঝে তুলে ধরতে ইমামদের প্রতি অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ দুপুরে খুলনায় নুরনগরে বিভাগীয় ইমাম সম্মেলন এবং মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ মুসলিম সমাজের হৃদস্পন্দন। নামাজ আদায়ের পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ বিকাশে মসজিদের অগ্রণী ভূমিকা রয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ইত্যেমধ্যে ৩৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকীগুলো প্রক্রিয়াধীন। এসকল মসজিদের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সংহতি এবং একতাবোধ প্রতিষ্ঠিত হবে। একটি ভ্রাতৃত্বপূর্ণ আবহ তৈরিতে মডেল মসজিদ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

নামাজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, যতবেশি মসজিদ তৈরি হবে ততবেশি মুসল্লী তৈরি হবে। নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে রক্ষা করে। এর ফলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে যাবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও ইসলামিক ফাউন্ডেশনের বোড অব গভর্নরসের গভর্নর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন। খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার এতে স্বাগত বক্তব্য দেন।

উল্লেখ্য, চারতলা বিশিষ্ট খুলনা মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। এ মসজিদে পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের ওজু ও নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া, ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম শিশু কর্নার, মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, গেষ্ট রুম, কনফারেন্স রুম ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে।

এ অনুষ্ঠানে উপদেষ্টা নির্বাচিত দুস্থ ও অসহার ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করেন।

শেষে উপদেষ্টা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফলক উম্মোচন করেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..