× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেল, ধ্বংসস্তূপের নীচে আটকে আছে বহু মানুষ

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কোর মাটি। শুক্রবার মধ্যরাতের সেই ভূমিকম্পে কমপক্ষে ৬০০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যাও বহু।

উত্তর আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে, রাত ১১টার একটু পরে মারাকাশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। সেই জোরালো ভূমিকম্প আঘাত হানার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মারাকাশের একাধিক বাড়ি। ভাঙা বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের পর মারাকাশের বিভিন্ন রাস্তায় চওড়া ফাটল দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। মারাকাশের হাসপাতালগুলিতে আহতদের উপচে পড়া ভিড়। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, মারাকাশের একাধিক বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। সে শহরের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..