তেঁতুলিয়া ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

তেঁতুলিয়া ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আশরাফি জান্নাত ইশি (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বগুলাহাটি গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ইশি বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী গ্রামের আইবুল হকের মেয়ে। সে হারাদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, বগুলাহাটি গ্রাম থেকে প্রাইভেট পড়ে সকালে ইশি বাইসাইকেল করে বাড়ি যাচ্ছিলো। এসময় রাস্তায় পেছন থেকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দূর্ঘটনায় এক শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।