× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মন্দির ভেঙে মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪, আহত ২০ পুলিশ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
মসজিদ

ভারতের উত্তর প্রদেশের সাম্ভালে অবস্থিত শাহি জামা মসজিদ নিয়ে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, এখানে আগে মন্দির ছিল। সেটি ভেঙে মসজিদ বানিয়েছিল মুঘলরা। এ নিয়ে এক আবেদনের প্রেক্ষিতে সমীক্ষার আদেশ দেন আদালত।

আদালতের নির্দেশে রোববার ২৪ নভেম্বর সমীক্ষা করতে গিয়েছিল একটি সরকারি প্রতিনিধি দল।  এই সমীক্ষা শুরু হলে, স্থানীয়দের একাংশ যানবাহনে অগ্নিসংযোগ করে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে।। ওই সময় পুলিশ এসে তাদের থামাতে কাঁদানে গ্যাস নিক্ষেপের পাশাপাশি ও লাঠিচার্জ করে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে, আহত হয়েছেন ২০ জন পুলিশ।। এ ঘটনার পর সাম্ভালে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। একদিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় দুই নারীসহ ২১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সহিংসতার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হবে।

পরিস্থিতি বিবেচনায় সাম্ভালে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত ও সোমবার এক দিনের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।  উত্তপ্ত এলাকাগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..