পাইকগাছার বিভিন্ন মন্দির পরিদর্শনে সাবেক এমপি সোহরাব আলী

পাইকগাছার বিভিন্ন মন্দির পরিদর্শনে সাবেক এমপি সোহরাব আলী

পাইকগাছায় শ্বারদীয়া দূর্গা পূজার মহনবমীতে পাইকগাছা উপজেলার বিভিন্ন দূর্গা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক এমপি ও খুলনা জেলাআওয়ামীলীগের উর্ধতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড সোহরাব আলী সানা।

মঙ্গলবার সন্ধায় তিনি কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর, সিংহবাড়ী, মিলন মন্দির, হরিঢালী ইউনিয়ের বিভিন্ন মন্দির, গদাইপুর ইউনিয়ন এবং সোলাদানা ইউনিয়নের আমুরকাটা মন্দির পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, এ্যাড শেখ আবুল কালাম আজাদ, প্রভাষক কামাল হোসেন, সিরাজুল ইসলাম ও শ্রমিক নেতা মিন্টু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।