পাইকগাছার জিরো পয়েন্টে নির্মানাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শন এমপি বাবুর 

পাইকগাছার জিরো পয়েন্টে নির্মানাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শন এমপি বাবুর 

খুলনার পাইকগাছার জিরোপয়েন্টেস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর সার্বিক ব্যস্থাপনায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এ কাজ নির্মিত হচ্ছে বলে জানা যায়।

গত ২৩ সেপ্টেম্বর সংসদ সদস্য বিদেশে থাকায় তার পক্ষে এ কাজের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বুধবার সকালে নির্মান কাজ পরিদর্শন করেন খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু।

পরিদর্শনকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক স্থানে আছে। কিন্তু পাইকগাছার ম্যুরালটি হবে আধুনিক, সুন্দর ও দৃষ্টিনন্দন। ডিজাইন হবে। খুব দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে।

এ সময় উপস্হিত ছিলেন, পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সদস্য এম,এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলামসহ স্থনীয় আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।