মধুখালী সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-১

মধুখালী সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-১

মধুখালী প্রতিনিধিঃ সোমবার ভোর ৫. ৪৫ মিনিেিটর সময় আড়পাড়া -কামারখালীর প্রধান সড়কের মধ্যবর্তী ২নং ব্রীজের গাজীখালী জামে মসজিদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী সিমেন্ট বোঝায় ট্রাকের ( ঢাকা মেট্রো-ট-২২-৫৫০৯) চাপায় সাইকেল আরোহী দুইজন মিল শ্রমিক ১ নিহত ও ১ জন আহত হয়।

সংবাদ পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে কানাইপুর পুলিশ ফাড়িঁতে বুঝে দেন। এ ব্যপারে ফাড়িঁর এস.আই. চন্দন বলেন লাশ আমাদের হেফাজতে আছে। অভিভাবক আসার পর তাদের হাতে লাশ বুঝে দিবো। তিনি আরও বলেন মামলার প্রক্রিয়া চলছে। জানা যায় নিহত ব্যক্তির নাম মোঃ সাদ্দাম (৩০) পিতাঃ নীলচান। আহত ব্যক্তির নাম মোঃ চুন্নু শেখ পিতাঃ মোঃ সাত্তার শেখ। আহত ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরা দুজন মাঝিবাড়ী গোল্ডেন জুট মিলে চাকুরী করে। এদের বাড়ী ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।