খুলনার রূপসায় বন্ধু মাহমুদুলের ছুরিকাঘাতে সুমন খুন

খুলনার রূপসায়  দুই বন্ধু বিরোধে এক বন্ধু মাহমুদুলের ছুরিকাঘাতে ওপর বন্ধু সুমন(২৫) খুন হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার পর রূপসার নৈহাটী মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত একমাস পূর্বে গাঁজা সেবন নিয়ে সুমন ও মাহমুদুলের (২২) সঙ্গে কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ নিয়ে রাত ৮টা ৪০ মিনিটে নৈহাটী মোড়ের বসিরের দোকানের সামনে তারা আবারো বিবাদে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে মাহমুদুল উত্তেজিত হয়ে সুমনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সুমন মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত জখম অবস্থায় সুমনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত সুমনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।