মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের রাজক্রোকারীজ এর মালিক সোহেলকে পুলিশ গ্রেফতার করেন।
জানা যায় গত শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে কামারখালী পুরাতন বাস ষ্ট্যান্ডের মহিলা মাকের্টের গলি রাজক্রোকারীজের মালিক মোঃ সোহেল শেখ ইয়াবা বিক্রি করার সময় পুলিশ হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহেল শেখ (২৮), পিতাঃ মোঃ সিরাজ শেখ, গ্রামঃ মছলন্দপুর, পোষ্টঃ কামারখালী, থানাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর।
পুলিশের বিশেষ অভিযানে তার দোকান থেকে ৩৩৭ পিচ ইয়াবা উদ্ধার করে। আরও জানা যায় তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে যাচ্ছেন। রবিবার সকালে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে মধুখালী থানার এস.আই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকের আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে মোঃ সোহেল শেখকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করেন।

