মধুখালীতে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে। এক সঙ্গে দুটি জিনিস থাকবে না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। মাদককে নিয়ন্ত্রণ করতে সরকারের আরও একটি বিভাগ রয়েছে, সেটি হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে বিভাগটিও মাদককে নিয়ন্ত্রণ করতে কাজ করে থাকে। মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। হতে পারে সেটি তথ্য দিয়ে না হয় সামাজিক প্রতিরোধ গড়ে তুলে। প্রয়োজনে মাদকের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। বলেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল পিপিএম।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় মধুখালী থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরের মধুখালী থানা পুলিশের আয়োজনে মধুখালী থানায় ‘পুলিশকে সহায়তা করি- মাদক,সন্ত্রাস,চুরি,ডাকাতি,ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত দেশ গড়ি’ শ্লোগান নিয়ে ওপেন হাউজ ডে উপলক্ষে প্রধান অতিথি বলেন , মধুখালী থানায় পুলিশ আছে,থাকবে তবে মাদক থাকবে না।
মধুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম নুরুজ্জামান এর সভাপতিত্বে ও এস আই প্রানকৃষ্ণ অধিকারী ও এস.আই.মোক্তার হোসেন এর সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী মোল্যা, উপজেলা জামায়াতী ইসলামী’র আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবুল কাশেম আবুল, আব্দুল আলিম মানিক ,উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফজলুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, ছাত্রদলের রেদওয়ান আবেদীন, উপজেলা জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারী মোঃ কামাল হোসেন পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, ফরিদুল ইসলাম ফরিদ, অবসর প্রাপ্ত সেনাসদস্য মোমিন হোসেন , মধুখালী পৌর নেতা রাকিবুল ইসলাম, ছাত্রনেতা ইমু আকন, আড়পাড়া ইউনিয়নের ইউপি সদস্য ও প্যালেন চেয়ারম্যান বাবুল হোসেন মৃধা, কামারখালী ইউনিয়নের ইউপি সদস্য মুন্সী মোঃ আসাদুজ্জামান, নওপাড়া ইউনিয়নের ইউপি সদস্য ইনামূল মোল্যা, গাজনা ইউনিয়নের মাহাবুব রহমান, হাবিবুর রহমান, মোশারফ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির আহবায়ক শরিফুল ইসলাম ফকির, জেলা কৃষক দলের সহ-সভাপতি আলি মনসুর দাউদ, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাংবাদিকগন, থানার কর্মকর্তা , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, কৃষকদল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানটিতে বক্তারা ওপেন কথা, অভিযোগ, মনের অনুভুতি ব্যক্ত করেন এবং পুলিশ সুপার সমাধানের আশ্বাস দেন।