× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

মদ্রাসা ছাত্র জিদান হত্যা মামলায় সহপাঠী আবু বক্করের স্বীকারোক্তি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ রাজধানীর গুলিস্তানে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় ছাত্র আব্দুর রহমান জিদান (১৪) হত্যা মামলায় তার সহপাঠী মো: আবু বক্কর (১৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কোন প্রকার রিমান্ড ছাড়াই বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী কাছে তিনি ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই রেজাউল করিম এ আসামীকে আদালতে হাজির করেন ওই জবানবন্দি গ্রহণের আবেদন করেন। গত ২০ নভেম্বর ভোরে মাদ্রাসার বাথরুম-গোসলখানার সেফটি ট্যাঙ্কের ম্যানহোল থেকে জিদানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

র‌্যাবের দাবী, ওই মাদ্রাসায় চার বছর ধরে আবাসিক ছাত্র ছিল আব্দুর রহমান জিদান। একই মাদ্রাসার সিনিয়র শিক্ষার্থী আবু বক্কর জিদানকে দিয়ে বিভিন্ন রকম ব্যক্তিগত কাজ করানোর চেষ্টা করতো। আবু বক্কর জিদানকে দিয়ে কাপড় কাঁচা, খাবার আনাসহ বিভিন্ন ব্যক্তিগত ফরমায়েস খাটানোর চেষ্টা করতো। কিন্তু এসব আদেশ মানতে না চাওয়ায় গত ১৬ নভেম্বর জিদানকে চড়-থাপ্পরও মারে আবু বক্কর। জিদান বিষয়টি মাদ্রাসার শিক্ষক ইয়াছিনকে জানালে তিনি আবু বক্করকে সতর্ক করে দেন এবং মীমাংসা করে দেন। এরপর এক পর্যায়ে আবু বক্কর অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দিলে জিদান রাজি হয়নি। কিন্তু জিদানের সঙ্গে মাদ্রাসার আরেক ছাত্রের ঘনিষ্ঠতা দেখে আবু বক্কর ধারণা করে, তাদের মধ্যে সম্ভবত অনৈতিক সম্পর্ক রয়েছে। নিজের আহ্বানে সাড়া না দেওয়ায় জিদানকে হত্যার পরিকল্পনা করে।

এজন্য গত ১৯ নভেম্বর এশার নামাজের পর নিজের ফল কাটার ছুরি দিয়ে আনুমানিক দেড়টার দিকে জিদানের গলায় ছুরি চালায় সে। এর কিছুক্ষণ পর জিদানের মরদেহ মাদ্রাসার সেপটিক ট্যাংকের কাছে ফেলে পালিয়ে যায় আবু বক্কর।

নিহত জিদান ওই মাদরাসার হেফজ শাখার ছাত্র এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জালেরশর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ছেলের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঢাকায় এসে তিনি পল্টন থানায় আবু বক্করের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গত বুধবার ভোরে আবু বক্করকে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।


এ ক্যটাগরির আরো খবর..