× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সাড়ে তিনশত বছরের পুরানো শ্রীশ্রী মঙ্গলচণ্ডী মাতার মন্দির পুনরায় নির্মাণ কার্যক্রম শুরু

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ মে, ২০২৫
শ্রীশ্রী মঙ্গলচণ্ডী মাতার মন্দির

ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডের কাছে গৈদারটেক এলাকায় পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন প্রায় সাড়ে তিনশত (৩৫০) বছর পুরোনো শ্রীশ্রী মঙ্গলচণ্ডী মাতার মন্দির পুনরুদ্ধার করে পুনরায় মন্দির নির্মাণ কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ ১৯ মে(সোমবার) ভূমি পুজার মধ্য দিয়ে মন্দির পূনঃ নির্মাণের কার্যক্রম শুরু হল।

শ্রী সঞ্জয় চক্রবর্তীর পৌরহিত্যে মন্দিরের ভিত্তি স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামানিক। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রিয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, গাবতলী শ্মশান মন্দির কমিটির সভাপতি ফনিন্দ্র মজুমদার, উত্তম রাজবংশী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাড়ে তিন শতাধিক বছরের পুরোনো মন্দিরটি ১ একর ৯০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত যার বর্তমান মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা।  ১৯৬৪ সালের সাম্প্রদায়িক হামলায় ধ্বংস হয়েছিলো। ৬১ বছর পরে আবার নুতন উদ্যোমের মন্দির, ধর্ম শিক্ষা কেন্দ্র, অতিথি নিবাস, আশ্রয় কেন্দ্র সহ নানা উন্নয়ন মূলক কাজ হাতে নেয়া হয়েছে।

সনাতনধর্মীরা বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার মিরপুর-গাবতলীর গৈদারটেকে মঙ্গলচণ্ডীর পূজা করেন।

স্থানীয়রা জানান, গাবতলীর বাসস্ট্যান্ড থেকে গৈদারটেক বটতলার দূরত্ব হবে প্রায় দেড় কিলোমিটার। সনাতন ধর্মাবলম্বীরা পঞ্জিকা মেনে সাধারণত পয়লা বৈশাখ উদযাপন করেন। সরকারীভাবে দেশে যেদিন পয়লা বৈশাখ পালন করা হয়, তার পরের দিন তারা পয়লা বৈশাখ পালন করেন। সেই হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা পঞ্জিকা অনুযায়ী বাংলা সনের প্রথম মঙ্গলবার বটগাছের গোড়ায় মঙ্গলচণ্ডীর পূজার আসর উপলক্ষে মেলা বসে।

বটগাছটির বয়স কতো হবে তার সঠিক তথ্য পাওয়া কষ্টকর। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল শত বছর ছাড়িয়ে গেছে গাছের বয়স। কেউ কেউ বলেন, কয়েক’শ বছরও হতে পারে। পূজার আনুষ্ঠানিকতা হিসেবে এ বটগাছের গোড়ায় কেউ দুধ ঢেলে দেন, কেউ নিবেদন করেন নানা পদের ফল-মূল। কেউ আবার পুরো বটগাছটি ফুলের মালা দিয়ে মুড়িয়ে দিচ্ছেন। কেউ ফুলের মালার বদলে নতুন কাপড় দিয়ে মুড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে গাছের গোড়ার এক কোণে বসে পূরোহিত মন্ত্র পাঠ করছেন। সামনে বসে আছেন পূণ্যার্থীরা। এভাবেই সম্পন্ন হয় মঙ্গলচণ্ডীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে পূণ্যার্থীরা মেলা ঘুরে ফিরে যান নিজ গৃহে।

স্থানীয়রা বলেন, একসময় হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা ছিল গৈদারটেক। তখন এলাকার বেশিরভাগ জায়গায় ছিল খাল ও জলাশয়। বর্ষায় থই থই পানিতে দ্বীপের মতো জেগে থাকতো এখানকার একেকটি বাড়ি। পূজা-পার্বণ লেগেই থাকতো প্রতি বাড়িতে। পাকিস্তান আমল থেকে এখানে মুসলমান বসতি বাড়তে থাকে। আস্তে আস্তে ভরাট হতে থাকে জলাভূমি। আর সনাতনধর্মীরা চলে যেতে থাকেন অন্যত্র। এখন এ এলাকায় আদি সনাতনধর্মী পরিবার নেই বললেই চলে। তবে এলাকায় সনাতনধর্মী পরিবার না থাকলেও বছরের একটা দিন অনেকেই এখনও চলে আসেন গৈদারটেকের এ প্রাচীন বটতলায়। আনুষ্ঠানিক কোনো প্রচার-প্রচারণা ছাড়াই এখানে মঙ্গলচণ্ডী পূজার আয়োজন হয়ে থাকে। আর পূজা ঘিরে আশপাশের রাস্তায় বসে লোকজ পণ্যের মেলা। সবমিলিয়ে এ মেলা পরিণত হয় সর্বজনীন লোকজ উৎসবে।

বটগাছটির মতো মঙ্গলচণ্ডী পূজা ও মেলার বয়স ঠিক কতো তার সঠিক কোনো ইতিহাস এখানকার অনেক মানুষের জানা নেই। তবে কেউ কেউ ধারণা করেন, বৃটিশ আমল থেকেই এখানে এই পূজা ও মেলা বসে আসছে।

উত্তরাধিকারসূত্রে মঙ্গলচণ্ডী পূজার পৌরহিত্য করছেন মিরপুর কোর্টবাড়ীর তপন চক্রবর্তী বলেন, গাবতলীর কোর্টবাড়ির ঠাকুরবাড়ির লোকদের হাতেই এখানকার পূজার যাত্রা। ১৯৪০ সালের দিকে ঠাকুরবাড়ির জুরান ঠাকুর স্বপ্নাদিষ্ট হন, মা মঙ্গলচণ্ডী তাকে স্বপ্নযোগে গৈদারটেক বটতলায় পূজার আয়োজন করতে বলেন, তখন থেকেই শুরু হয় এ পূজা, সঙ্গে বসে মেলাও।


এ ক্যটাগরির আরো খবর..